ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইমামনগর নিশকান্দা ব্রিজ সংলগ্ন বাইতুস সুন্নাহ আইডিয়াল মাদরাসার আয়োজনে ২৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী সংগীত, স্পোকেন ইংলিশ, কোরআন তেলাওয়াত, হাড়ি ভাঙ্গা, বিস্কুট দৌড়, চেয়ার সেটিং, ছোটদের স্বরবর্ণ লেখা, গণিত ও মাসয়ালা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৮ টা থেকে খেলা শুরু হয়ে দুপুর ১২ টায় ১ম, ২য়, ৩য় ও শান্তনা পুরস্কার সহ মোট ৯৪টি পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।
এসময় মাদরাসার সকল শিক্ষক, অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে খেলাধুলা উপভোগ করেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।