ঢাকাSunday , 23 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দ্রুত শাস্তির দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে ধর্ষকের শাস্তি দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজে মাঠে ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ মানববন্ধন করা হয়। দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি এর আয়োজন করে।

মানববন্ধনকারীরা বলেন, পত্রিকা খুললে প্রতিদিনই নারী ধর্ষণ ও নির্যাতনের খবর দেখতে পাই। এ থেকে পরিত্রাণের জন্য আমরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা বলতে চাই, নারীর পোশাক নয়, মানষিকতার পরিবর্তন প্রয়োজন।

তারা আরও বলেন, ধর্ষণের শিকার শুধু প্রাপ্ত বয়স্ক নয় শিশুরাও বাদ যাচ্ছে না। মানববন্ধনকারীরা ধর্ষক ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভাপতি সাবিহা তানজিম, সাধারণ সম্পাদক আনিকা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদিকা, তানিশা ইসলাম নীলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব ইশরাত জাহান রুমি, সিনিয়র যোগ্য সদস্য সচিব মো. এ নাঈম, মূখ্য সংগঠক মো তুহিন হোসেন, মূখপাত্র সূরভী আক্তার চাঁদ প্রমুখ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি