ঢাকাSunday , 2 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পিড়ির আঘাতে হত্যার অভিযোগে আটক দুই

Link Copied!

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় পিড়ির আঘাতে স্বামী আব্দুস সালামকে (৫০) হত্যার অভিযোগে স্ত্রী সানজিদা আক্তার জোৎসা ও শাশুড়ি রওশন আরাকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রাম থেকে তাদের আটক করে থানা পুলিশ। নিহত স্বামী আব্দুস সালাম দোহার উপজেলার কাটাখালী গ্রামের নিয়মত সুকানির ছেলে। তিনি শশুর বাড়ি থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে খাবার খেতে বাড়িতে আসেন আব্দুস সালাম। এসময় স্ত্রী একমাত্র ছেলে আরাফাতকে নিয়ে স্কুল থেকে ফেরেন। খাবার খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী কাঠের পিড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। আহতাবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিকালে গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফয়সাল হাসান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে নিহতের লাশ পুলিশ হেফাজতে নিয়ে যান। এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িতে আটক করেছেন বলে জানা গেছে।

দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকা- বলে ধরা হচ্ছে। আগামীকাল (সোমবার) লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

তবে এলাকাবাসীসহ আব্দুস সালামের শিশু সন্তান আরাফাত বলছেন, বাড়িতে বাকবিতন্ডা হয়েছিল ঠিক। তবে স্ত্রী স্বামীর মাথায় আঘাত করেননি। বাকবিতন্ডা হলে বাড়ি থেকে বের হয়ে যায়। কাছেই রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা তার মাথায় পানি ঢালে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি