ঢাকাMonday , 10 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ঈদ সামগ্রী বিতরন করলেন লায়ন আব্দুস সালাম চৌধুরী

DN BANGLA
May 10, 2021 11:13 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১০ মে) সকালে দোহার পৌরসভার প্রায় ৭’শ হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য লায়ন ক্লাব অব ফ্রিডম এর চার্টার্ড প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।

এ সময় প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি পোলাও’র চাল, ১ টি মুরগি, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি বাংলা সেমাই, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ ও গরম মসলা বিতরণ করেন। এ ছাড়াও গরিবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।


উল্লেখ্য সমগ্র রমজান মাস জুড়ে লায়ন আব্দুস সালাম চৌধুরী প্রায় ১৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ঈদ সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন লায়ন আব্দুস সালাম চৌধুরীর সহধর্মিনী সালমা চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি