ঢাকাThursday , 23 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নবায়ব না থাকায় ৫ ইটভাটায় ৫৪ লাখ টাকা জরিমানা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্রের নবায়ন না থাকায় পাঁচটি ভাটাকে ৫৪ লাখ টাকা অর্থ দন্ড করেছে, বৃহষ্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জের বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছে। এক গোপন সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম ২৩ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে নবাবগঞ্জের রাজপাড়া সাহেব আলী ও ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমান আদালত গোল্ডেন ব্রিকস, এনবিআই, বিবিসি ব্রিকস, জয়পাড়া ব্রিকস ও জনতা ব্রিকসকে তাঁদের চলতি বছরের কাগজপত্র দেখাতে বলেন। এই ৫টি ভাটার কাগজপত্র নবায়ন নেই বলে তাদেরকে ৫৪ লাখ টাকা অর্থ দন্ড করে ভাটা বন্ধ রাখার নির্দেশ দেয় আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট। এর মধ্যে জনতা ৫ লাখ, জয়পাড়া ব্রিকস, এনবিআই ২০ লাখ, বিবিসিকে ২০লাখ ও গোল্ডেন ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে তাদেরকে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

ইটভাটার উপজেলা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় ৫টি ইট ভাটাকে এ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, আমরা সকলেই কাগজপত্র নবায়নে হাল সনের জন্য আবেদন করেছি। সরকার আমাদের আবেদন বিবেচনা করবে এটাই আশাবাদী।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি