ঢাকাMonday , 13 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল ও সম্পাদক সোহেল

DN BANGLA
January 13, 2025 11:44 pm
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের ১৩ জানুয়ারি সোমবার নির্বাচন সম্পন্ন হয়েছে। নবাবগঞ্জ প্রেসক্লাবে সভাপতি, সাংবাদিক মো. জহিরুল ইসলাম (যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক, সাংবাদিক কাজী সোহেল (যুগান্তর পত্রিকা) নির্বাচিত করা হয়েছে।

নবাবগঞ্জ প্রেসক্লাবের ভবনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সালাহ উদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও শাহীনুর রহমান তুতি বিজয়ী প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

নবাবগঞ্জ প্রেসক্লাব সূত্রে জানা যায় যে, সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন তোবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয় উল্লেখ করে তিনজন প্রার্থীসহ পাঁচজন ভোট বর্জন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে শাহীনুর রহমান তুতি, দৈনিক ইত্তেফাকের, সহ-সভাপতি, আসাদুজ্জামান সুমন, বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, ইমরান হোসেন সুজন, মানবজমিনের, কার্যকরী পরিষদ সদস্য পদে, শেখ সালাহ উদ্দিন বাচ্চু, বাংলা নিউজ টুয়েন্টিফোরের নির্বাচিত হন।

এ সময় নির্বাচনে দোহার থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সকল সদস্য, উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ দোহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। পরে কমিটি ঘোষণা শেষে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি