ঢাকাMonday , 13 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার দোহার প্রেসক্লাব ও নবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

Link Copied!

ঢাকার দোহার প্রেসক্লাব ও নবাবগঞ্জ প্রেসক্লাবের ১৩ জানুয়ারি সোমবার নির্বাচন সম্পন্ন হয়েছে। দোহার প্রেসক্লাবে সভাপতি পদে নিউজ ৩৯ এর সম্পাদক তারেক রাজিব ও সাধারণ সম্পাদক বিজয় টিভির ঢাকা দক্ষিণের প্রতিনিধি মো. আতাউর রহমান সানীকে নির্বাচিত করা হয়েছে।
অপর দিকে নবাবগঞ্জ প্রেসক্লাবে সভাপতি, সাংবাদিক মো. জহিরুল ইসলাম (যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক, সাংবাদিক কাজী সোহেল (যুগান্তর পত্রিকা) নির্বাচিত করা হয়েছে। স্ব স্ব প্রেসক্লাবে নিবার্চন অনুষ্ঠিত হয়।

দোহার প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেন ও সাইফুল ইসলাম বিজয়ী প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

এছাড়া আরো কিছু পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী একক প্রার্থী হিসেবে সকলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সমকালের প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি পদে মো. অলি আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি নাজনীন শিকদার, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. শরীফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. আসাদ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের প্রতিনিধি মো. কামাল হোসেন ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. আল আমিন হোসাইন।

অপর দিকে নবাবগঞ্জ প্রেসক্লাবের ভবনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সালাহ উদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও শাহীনুর রহমান তুতি বিজয়ী প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

নবাবগঞ্জ প্রেসক্লাব সূত্রে জানা যায় যে, সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন তোবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয় উল্লেখ করে তিনজন প্রার্থীসহ পাঁচজন ভোট বর্জন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে শাহীনুর রহমান তুতি, দৈনিক ইত্তেফাকের, সহ-সভাপতি, আসাদুজ্জামান সুমন, বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, ইমরান হোসেন সুজন, মানবজমিনের, কার্যকরী পরিষদ সদস্য পদে, শেখ সালাহ উদ্দিন বাচ্চু, বাংলা নিউজ টুয়েন্টিফোরের নির্বাচিত হন।

এ সময় নির্বাচনে দোহার থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সকল সদস্য, উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ দোহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। পরে কমিটি ঘোষণা শেষে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি