ঢাকাTuesday , 7 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভূমিকম্পে ৭.১ মাত্রায় কাঁপল নেপাল

Link Copied!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ৭ই জানুয়ারি সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। জানা যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবরও। ঢাকার বাইরে থেকেও ভূমিকম্পের তথ্য এসছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের জিনজিয়াং ভূমিকম্পটির উৎপত্তিস্থল। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও প্রায় একই সময়ে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। এ ছাড়া ভূমিকম্প হয়েছে নেপাল, ভুটান ও চীনেও।

এনডিটিভি জানিয়েছে, ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালের সীমান্তের কাছে তিব্বতে। ভারতের বিহার এবং আসামসহ বেশ কয়েকটি অংশে অনুভূত হয়েছে।

এরআগে গত ৩ জানুয়ারি সর্বশেষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন সকাল ১০টা ৩২ মিনিটে হওয়া ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। মিয়ানমারের একটি স্থান থেকে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।

ওই ভূমিকম্পের আগে গত ১৬ ডিসেম্বর রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি