ঢাকার দোহারে অনলাইন নিউজ পোর্টাল ডিএন বাংলা’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলার জয়পাড়া থানার মোড় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় অনারম্বর আয়োজনে কেক কেটে অনুষ্ঠানিকতা শুরু হয়। ‘‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’’ এই স্লোগানে ৫ম বর্ষে যাত্রা শুরু করে ডিএন বাংলা। আগামীতে স্বাধীনভাবে দেশ ও মানুষের কথা বলবে অনলাইন এই পোর্টালটি এমনটা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সাংবাদিকরা গণমাধ্যমের কার্যক্রম ও করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন দোহার নবাবগঞ্জের সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে দেশের সকল অসঙ্গতি প্রকাশিত হবে। দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে সংবাদ মাধ্যম এমন প্রত্যাশা করেন তারা।
ডিএন বাংলা’র প্রকাশক ও সম্পাদক মোঃ সুমনের স্বভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হাসান, কলমলেখক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, চ্যানেল এস এর প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সময়ের আলোর প্রতিনিধি বিপ্লব ঘোষ, দৈনিক জণকণ্ঠের প্রতিনিধি সুজন খান, বাংলা টিভির প্রতিনিধি আব্দুর রব বাবু, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, দোহার প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মো. সুজন হোসেন, সাইফুল ইসলাম, এডভোকেট মো. শফিকুল ইসলাম, আজকের দর্পণের প্রতিনিধি নাজনিন শিকদার, এশিয়া বার্তার হেড অফ মার্কেটিং দুলাল মাহমুদসহ আরও অনেকে।