ঢাকাWednesday , 18 December 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেওয়া সেই ইউএনও বদলি

Link Copied!

সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেয়া সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। দোহার উপজেলা থেকে তাকে শরীয়তপুর জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা, এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

#New_Classic_Event_Management

ইলোরা ইয়াসমিন গত ৮ সেপ্টেম্বর, ২০২৪ সালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থল দোহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিবে না বলে জানায় । এ ঘটনার পর থেকে এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে দুরত্ব বাড়তে থাকে।

এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইউএনও’র এমন আচরণে মিশ্র প্রতিক্রিয়ার সৃৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে (ডিসি) অবগত করা হলে বিষয়টি অনাকাঙ্খীত বলে মন্তব্য করে। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও তিনি তার জায়গায় অনড় থাকা অবস্থায় তাকে বদলি করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি