ঢাকাWednesday , 18 December 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার জানাজা অনুষ্ঠিত

shariatpurzp
December 18, 2024 12:59 am
Link Copied!

ঢাকা মহানগর ছাত্রদলের, সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. জামাল শরীফ হিরুর প্রথম জানাজার নামাজ শরীয়তপুরে তার নিজ এলাকার পন্ডিতসার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে জনতার ঢল নামে।

তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অবঃ), জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে জানাজায়।

শরীয়তপুরের পন্ডিতসার স্কুল মাঠে পৌছালে বিএনপির দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, জানাজা শেষে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা।

জানা যায় যে, সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) বিজয় দিবসের দিন রাত সাড়ে ৮ টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. জামাল শরীফ হিরু দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুরের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি