ঢাকাSunday , 24 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নকলায় আন্দোলনে নিহত শফিকের কবর জিয়ারত ও লিফলেট বিতরণ

Link Copied!

শেরপুরের নকলায় সাবেক প্রধামন্ত্রী বেগেম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকে মেরামত করে নতুনরুপে জাতির সামনে উপস্থাপন করার লক্ষ্যে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো: ইয়াছিন আলীর নেতৃত্বে গত শনিবার সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক নাহার নিপুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মোবারক হোসেন মিন্টু, যুগ্ন আহ্বায়ক আ: সাত্তার, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই দিন উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দগণ ১ নং গণপদ্দী ইউনিয়নের চিতলিয়া এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত সফিক মিয়ার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে উপস্থিত নেতৃবৃন্দগণ নিহত শফিকের পরিবারের খোঁজ খবর নেন এবং উঠান বৈঠক করে লিফলেট বিতরণ করেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, গণপদ্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনির হোসেনসহ উপরে উল্লেখিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি