২২শে নভেম্বর শুক্রবার, দুপুর দুটোয়, জঙ্গলমহল উদ্যোগ ও ই জি সি এফ এম হরটিকালচার ট্রেনিং ইনিস্টিটিউট এর সহযোগিতায়, কলকাতার মোহরকুঞ্জে এবং সিধু কানু বীরসা মঞ্চে একটি সুন্দর শোভা যাত্রার মধ্য দিয়ে শুরু হল তিন দিনব্যাপী ৮তম জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা ২০২৪।
এই মেলার শুরুতেই জঙ্গলমহল সাংস্কৃতিক শাখা একটি সুন্দর গণ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, এই মঞ্চে চলবে তিনদিন ধরে, বিভিন্ন জেলার, বাউল গান, ভাটিয়ালি গান, ছৌ নৃত্য, নাটক, লোক গান, চপল ছপল ঘোড়ার নাচ, এবং স্কুলের ছেলে-মেয়েদের নৃত্য ও গান, জঙ্গলমহলের আলোচনা, এবং থাকছে মেলার স্টল, জঙ্গলমহলের কিছু খাদ্য সামগ্রী ও গাছপালার স্টল, বইয়ের স্টল।
শুভ সূচনায় এবং শোভাযাত্রায় জঙ্গলবলের বিভিন্ন নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এমনকি ছৌ নৃত্যের দল উপস্থিত ছিলেন, তার সাথে সাথে কলকাতার নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন।
তিনদিনের এই মেলায় মঞ্চে উপস্থিত , মাননীয় শ্রীকান্ত মাহাত প্রতিমন্ত্রী ক্রেতা সুরক্ষা বিভাগ, মাননীয়া দোলা সেন সাংসদ, মাননীয় মদন মিত্র বিধায়ক ও চেয়ারম্যান পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, মাননীয় দেবাশীষ কুমার মেয়র পরিষদ ,পার্ক , উদ্যান ,পার্কিং এবং বিজ্ঞাপন বিভাগ কলকাতা কর্পোরেশন, পূর্ণেন্দু বসু প্রাক্তন কৃষি ও শ্রম এবং কারিগরী মন্ত্রী, মাননীয় চন্দ্রনাথ সিনহা ভারপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদ্র ও কুটির এবং মাঝারী শিল্প দপ্তর, মাননীয় উজ্জ্বল বিশ্বাস ভারপ্রাপ্ত মন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিভাগ, মাননীয়া বীরবালা হাঁসদা স্বনির্ভর গোষ্ঠী এবং সঃ কর্মসংস্থান এবং বন ও ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী। সুরজিৎ সেনগুপ্ত সভাপতি কেন্দ্র কমিটি, প্রিয়ব্রত বেরা সাধারণ সম্পাদক কেন্দ্র কমিটি, রিতা চক্রবর্তী সাংস্কৃতিক সম্পাদিকা কেন্দ্র কমিটি, গোপা চক্রবর্তী সমন্বয়কারী কেন্দ্র কমিটি, এছাও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা। মঞ্চে উপস্থিত সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন, তাদের মূল্যবান বক্তব্য জঙ্গলবহন নিয়ে মানুষের সামনে তুলে ধরেন।