ঢাকাMonday , 18 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কলাকোপার ইউপি. চেয়ারম্যান ইব্রাহীম খলীল গ্রেফতার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউপি সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকালের প্রতিনিধি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ নভেম্বর রোববার গভীর রাতে বাড্ডা থানা পুলিশ ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। নবাবগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে তাঁর নামে দুটি মামলা রয়েছে।

#New_Classic_Event_Management

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, রোববার রাতে বাড্ডা থানার পুলিশ তাঁকে রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করে পরে নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে তাঁর নামে মামলা আছে বলে তথ্য দেয় এরপর ১৮ নভেম্বর সোমবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে ইব্রাহীম খলিলকে হস্তনান্তর করে বাড্ডা থানা পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ইব্রাহীম খলিলের নামে নবাবগঞ্জ থানায় জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে দুইটি মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, গত ৫ আগষ্ট ফাতেমা বেগম নামে এক মহিলা গুলিবিদ্ধ হলে ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ১৭৪ জনের নামে নবাবগঞ্জ থানায় মামলা করেন। এছাড়া গত ২১ সেপ্টেম্বরে এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩৩ জনের নামে আরেকটি মামলা করে নবাবগঞ্জ থানায়। এ দুই মামলায় কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইব্রাহীম খলিল এজাহার নামীয় আসামী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি