ঢাকাSaturday , 9 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও অর্থদণ্ড

Link Copied!

ঢাকার দোহারের পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনাকালে বাল্যবিবাহ বন্ধ করাসহ বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় অনুষ্ঠিতব্য একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয় এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

#New_Classic_Event_Management

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাল্যবিবাহ দেওয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাবা, মা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত বিয়ে করতে আসা ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি