ঢাকাSunday , 3 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জয়পাড়ায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অপরাধে জরিমানা

Link Copied!

সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (০৩ নভেম্বর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে আনন্দ দাস নামে এক ব্যবসায়িকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যাবসায়িকে ১০ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই চারটি দোকান থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংশ করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে দোহার থানা পুলিশ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি