ঢাকাThursday , 24 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গাছ ভেঙে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হাওয়ায় গাছ ভেঙে মাথায় পড়ে আশ্রাফ আলী (৬১) নামে এক ব্যক্তির মারা গেছেন।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার বেতাগীতে এ ঘটনা ঘটে।

আশ্রাফ আলী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুণা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।


স্থানীয়রা জানান, উপজেলার ছোট মোকামিয়া নামক এলাকায় কাজে যাচ্ছিলেন আশ্রাফ আলী। পথে তিনি দমকা হাওয়ার কবলে পড়েন। এ সময় একটি গাছ ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট দমকা হাওয়ায় গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি