ঢাকাSaturday , 8 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগমারা চাঁদনী প্লাজায় অতিরিক্ত দাম রাখায় দোকানীকে জরিমানা

DN BANGLA
May 8, 2021 1:01 am
Link Copied!

ঢাকার নবাবগঞ্জের বাগমারা চাঁদনী প্লাজায় অতিরিক্ত দামে পোষাক বিক্রি করায় এক দোকানীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

শুক্রবার (৭ মে) বিকেল ৪ টার দিকে বাগমারা চাঁদনী প্লাজায় উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।

আদালত সূত্রে জানা গেছে, পোষাক ক্রয়কৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও মার্কেটের অন্যান্য দোকানীকে সর্তক করে দেন ম্যাজিস্ট্রেট৷


অতিরিক্ত দাম রাখায় বাগমারা চাঁদনী প্লাজায় দোকানীকে জরিমানা

অন্যদিকে মাস্ক না পড়ে ঘুরাফেরা ও মাস্ক না পড়ে দোকান পরিচালনা করায় একইদিন বেশ কয়েকজনকে অর্থদণ্ড দেওয়া হয়৷ এমনকি জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়৷ এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের কেনাকাটা করার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল গণমাধ্যমকে বলেন, ক্রয়কৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেষাক বিক্রি করার দায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাস্ক না পড়ায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কয়েকগুণ বেশি দাম নিয়ে পণ্য বিক্রি করার কোন সুযোগ নেই৷ ক্রেতাদের অবশ্যই এবিষয়ে সচেতন হতে হবে৷ এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি