নবাবগঞ্জ উপজেলায় ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যােগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার(১৪ অক্টোবর) সকাল ১০টায় ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের আয়োজনে নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়ম পরিষদের অডিটোরিয়াম এ নবীন বরণ অনুষ্ঠিত।
কলাকোপা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক উপস্থিত থেকে নবীন বরনকে অলংকারীত করেন। তিনি বলেন তোমরা আমার বাবা মা আমি তোমাদের সন্তান তাই যখন আমার কাছে কিছু চাওয়ার দরকার আছে বলে মনে করবা তখনি চলে আসবা।
উক্ত অনুষ্ঠানে নবীন সদস্যদের মধ্যে পরিবেশ বন্ধব ফলজ বৃক্ষ ও কলম উপহার দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়েছে।
এছাড়া, যারা ইছামতির পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তাদেরকেও সনদ প্রদান করা হয়। এছাড়া ভিশন এম্পোরিয়াম নবাবগঞ্জ এর পক্ষ থেকে সাত জন কে তাদের বিগত সময়ে স্বেচ্ছায় কাজ ও দায়িত্ব পালনের আগ্রহ দেখানোর কারনে সুপার ইছামতিয়ান এর পুরস্কার দেওয়া হয়।
নবীনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই, ইছামতির অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনেট সদস্য।
সংগঠনের সভাপতি আসিফ আকাশ রর্বাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিফাত কাজী, মাসুম, ফয়সাল, তুষার, সিনিয়র সদস্যঃ বাবু শুভাশিস গোস্বামী, রাকিব, ইফতি, মোঃ মনির ও ইছামতির সদস্যবৃন্দ।