ঢাকাFriday , 7 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ছোট্ট ছোট্ট আল্লাহর পাখিদের সাথে মোঃ তাবির হোসেন পাভেল এর ইফতার

DN BANGLA
May 7, 2021 11:24 pm
Link Copied!

নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে আজকের ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের করেন নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তাবির হোসেন পাভেল।

#New_Classic_Event_Management

নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তাবির হোসেন পাভেল বলেন আসলে অনুভূতি বলে বোঝানো সম্ভব না, ইচ্ছে করে আরো অনেক কিছু করতে, আল্লাহ যতটুকু দিয়েছেন করার চেষ্টা করি, আর এতিম হয়ে যে কেও জন্মাতে পারে, রাসূল (সাঃ) এর বড় একটি সুন্নত এতিমদের উপর সহনশীল হওয়া।

নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ইফতার মাহফিলে উপস্থিত ইছামতিয়ান এর অনুভতি প্রকাশ


ইছামতি’র এবারের ইফতারটা এতিমদের সাথে করার সৌভাগ্য আল্লাহ তাআ’লা করে দিয়েছেন।

প্রতি বছর রোজা আসলেই অনেক ভাবেই পার্টি করা হয়। পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, ভাইদের সাথে খুব জমিয়ে ইফতার করি। সবসময় সেইগুলো উপভোগ্যই হয়। কিন্ত প্রথমবারের মত অন্যরকম এক ভাললাগার স্বাদ পেলাম। প্রানের সংগঠন ইছামতি ও নবাবগঞ্জ উপজেলার ভাইস – চেয়ারম্যান জনাব মোঃ তাবির হোসেন পাভেল ভাই এর সহায়তায় ইফতার করার সৌভাগ্য হল নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ছোট্ট ছোট্ট আল্লাহর পাখিদের সাথে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিতে চাই সবাইকে যারা এত সুন্দর আয়োজনের মাধ্যমে নতুন এক সেতুবন্ধন রচনা করেছেন।

সার্বিক সহযোগিতায়: ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি