ঢাকাTuesday , 15 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটো চালকের লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে মোঃ সিয়াম(১৭) নামে এক অটো চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জের টিকরপুর সাব পাওয়ার হাউজের পাশ থেকে নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা সিয়ামের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

উপজেলার কলাকোপা ইউনিয়নের পূর্ব সামসাবাদ গ্রামের মো. জসিমউদদীনের ছেলে সিয়াম।


সিয়ামের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ই অক্টোবর শুক্রবার বিকেলে অটোগাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসে নি। পরে তার ১২ই অক্টোবর নবাবগঞ্জ থানায় জিডি করেন। জিডি নং-৫২২। হঠাৎ ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে ছুটে যান।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, লাশের পরিচয় সনাক্ত করা গিয়েছে। একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি