ঢাকাSaturday , 12 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে কৃষি কাজ করার সময়ে বজ্রপাতে আব্দুল হালিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে কলাকোপা ইউনিয়নে রাজপাড়া দক্ষিণ চক এলাকার খেত থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত আব্দুল হালিম কলাকোপা ইউনিয়নের বাগবিবিরচর গ্রামের এশাক মিয়ার ছেলে।


স্থানীয় সূত্র জানায়, হালিম শনিবার সকালে নিজের কষি জমিতে বেগুন, মরিচের চারা রোপণ করতে যায়। এসময় বজ্রপাতে হালিম মারা যান। বিকাল হওয়ার আগে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজ করতে যায়। সেখান গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার কান দিয়ে রক্ত পড়ছিল ও ঘারের কাছে কালচে দাগ ছিল। তাছাড়া তার মোবাইল ফোনটিও ছিল বিস্ফোরিত অবস্থায়। পরে স্বজনরা তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রজু হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি