ঢাকাMonday , 7 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মালিকান্দায় নানা অভিযোগে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগ

Link Copied!

ঢাকার দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সামনে নানা দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ গেইটে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এসময় তারা সিনিয়র শিক্ষক হারুন অর রশিদকে বিদ্যালয়ে বহাল রাখাসহ কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের নানামুখী অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে তার পদত্যাগের দাবি জানান।

#New_Classic_Event_Management

পরে বেলা দুইটার দিকে অধ্যক্ষের কক্ষে প্রাক্তণ শিক্ষার্থীরা অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি লিখিতভাবে পদত্যাগ করেন। এসময় মালিকান্দা স্কুল ও কলেজের বেশ কিছু শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন।

মালিকান্দায় নানা অভিযোগে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগ

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খানসহ, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্কুল ও কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি