ঢাকাWednesday , 2 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাংচুর চালায়

Link Copied!

ঢাকার দোহারে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার উপজেলার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

#New_Classic_Event_Management

প্রতক্ষ্যদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানান, বুধবার (২ অক্টোবর) বিকেলে আনোয়ার তার বন্ধু পলাশ সহ ৪জন মাছ ধরতে পাশের এলাকার একটি পুকুরে যান। মাছ ধরার এক পর্যায়ে আনোয়ার বরশীর চীফ টান দিলে উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার বন্ধুরা আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর নড়াচড়া করছে বলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আনোয়ারের স্বজনেরা। এরপর ডাক্তার আবারও মৃত ঘোষণা করলে এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মারধর করেন নিহতের বিক্ষুব্ধ স্বজনেরা। খবর পেয়ে দোহার থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আনোয়ারের স্বজনেরা তাকে জীবিত দাবি করে এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যায়।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলে বিদ্যুৎপৃষ্টে মারা গেছে এবিষয়ে আমার কোন অভিযোগ নেই।


এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রেজাউল করিম বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের থানায় আসতে বলেছি যদি তারা মামলা করে সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি