ঢাকাTuesday , 1 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে শিক্ষকদের মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে

Link Copied!

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকার দোহারে সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেয় দোহার উপজেলার ৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সারে চারশত সহকারী শিক্ষকরা।

#New_Classic_Event_Management

১০ ম গ্রেড বাস্তবায়ন সমন্নয় পরিষদের আয়োজনে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু শিক্ষকদের প্রতি বৈষম্য রয়ে গেছে। তারা আরও বলেন এটি আমাদের দাবি নয়, আমাদের অধিকার।

অধিকার আদায় না হলে আরও বৃহত্তর বর্মসূচী দেয়ার ঘোষণা দেন মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। এসময় সমন্নয় পরিষদের প্রধান সমন্নয়ক আবুল কালাম ও সহ-সমন্নয়ক হাবিবুর রহমানসহ অন্যান্য সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি