ঢাকাMonday , 16 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যু

Link Copied!

ঢাকার দোহারে অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লাভলু তালুকদার (৪২) নামে এক ব্যক্তি। রোববার সকাল সারে নয়টার দিকে এ ঘটনা ঘটে। সে দোহার ঘাটা এলাকার সৈয়দআলী তালুকদারের ছেলে।

#New_Classic_Event_Management

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোহার বাজার থেকে একটি ইজিবাইকে ছেলের জন্য ওষুধ কিনতে মেঘুলা বাজারের উদ্দেশ্যে রওনা হয় লাভলু। এসময় কাজিরচর পাওয়ার হাউজ এলাকায় নগর পরিবহনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্কিং এ থাকা একটি প্রাইভেট কারের উপর ছিটকেপরে ইজিবাইকটি।

পরে ইজিবাইকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এঘটনায় ইজিবাইকে থাকা আরও একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এদিকে লাভলুর এমন মৃত্যুর খবরে তার পরিবারসহ দোহার ঘাটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি