ঢাকাThursday , 5 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জ থানায় আক্কাস আলী বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি, হামলা, মারপিটের অভিযোগে নবাবগঞ্জ থানায় ফের ৩৭ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। উপজেলার কোমরগঞ্জ গ্রামের মো. আক্কাস মিয়া বাদী হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ থানায় এ মামলা রজু করেন।

#New_Classic_Event_Management

মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশকে প্রধান আসামি করে ৩৭জনের নামসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানা মামলা নং-৪, তারিখ-০৪/০৯/২০২৪ ইং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ দফা আন্দোলন আদায়ের জন্য কোমরগঞ্জ যাত্রী ছাউনির সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ অবস্থান নেয়। এসময় আসামিরা আগ্নেয়াস্ত্র, গান পাউডার, ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। হামলাকারীদের হাতে থাকা শর্টগান দিয়ে ছাত্র-জনতার উপর গুলি ছোড়ে। আমি দৌড়ে যাত্রী ছাউনির পাশে আমার ফার্নিচারের দোকানে প্রবেশ করি। হামলাকারী কয়েকজন আমার দোকানে ঢুকে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুটে নেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীসহ আমাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আমার অবস্থা গুরুতর অবস্থা দেখে মিটফোর্ড হাসপাতালে পাঠান। চিকিৎসা ও আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হলো।


এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি মামলাটির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

মামলার বাকি আসামিরা হলেন, ০১। মোঃ পলাশ (৪২), ০২। জলিল (৫৭), ০৩। আলম (৫৫), ০৪। শাহীন (৫০), সর্ব পিতা-মৃত ইমান আলী, সাং-কোমরগঞ্জ, ইউপি-বরানগর, ০৫। নজরুল (৪০), পিতা-আকবর, ০৬। রাসেল (৪০), পিতা-আকাছ আলী, উভয় সাং-আগলা পূর্বপাড়া, ০৭। মুন্না (৩৫), পিতা-মহিউদ্দিন, সাং-ছাতিয়া, সর্ব ইউপি-আগল্প, ০৮। ইমরুল হাসান ইমন (২৭), পিতা-মহসীন রেজা, সাং-পাঠানকান্দা, ০৯। তৌহিদ হাসান শুরু (২৭), পিতা-জাহাগীর আলম, সাং-বর্তনপাড়া, ইউপি-বক্সনগর, ১০। ইমন (২৫), পিতা-লিটন, সাং-আগলা, ১১। সোহান শিহাব (২৭), পিতা-খোরশেদ আলম সরকার মিঠু, সাং-পাঠানকান্দা, ১২। হাবিবুর রহমান ফয়সাল (২৫), পিতা-হাসেম, সাং-বড়গাও, ১৩। আকাস আলী (৪২), ১৪। মুজাহিদ (৩৮), ১৫। মোয়াজ্জেম (৩৫), সব পিতা-মৃত আক্তার আলী, ১৬। শামীম (৩৩), পিতা-মৃত বাদশা মিয়া, সর্ব সাং-বন্ধনপাড়া, ইউপি-বরানগর, ১৭। সালমান (২৬), পিতা-মহিম, সাং-বড়গাও, ইউপি-গালিমপুর, ১৮। নিলয় (৩২), পিতা-মৃত হালিম বেপারী, সাং- কোমরগঞ্জ, ১৯। আবির (২৪), পিতা-ধলু, সাং-ছাতিয়া, ২০। বারি (৩৫), পিতা-বাবুল, ২১। বশির (৩৩), পিতা- শফিক আহম্মেদ, উভয় সাং-পাঠানকান্দা, ২২। রোহান (২৫), পিতা-জলিল, সাং-কোমরগঞ্জ, ২৩। নয়ন (৩৪), পিতা- মৃত চুন্নু, সাং-বর্দ্ধনপাড়া সারেং হাটি, সর্ব ইউপি-বক্সনগর, ২৪। শহীদুল (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-গোবিন্দপুর, ইউপি- চূড়াইন, ২৫। সজিব (৩৬), ২৬। সালাহ উদ্দিন (৪৬), উভয় পিতা-মালেক মেম্বার, সাং-ছাতিয়া, ২৭। শাহারিয়ার কবির (২৩), পিতা-শারজাহান, সাং-বর্দ্ধনপাড়া, ২৮। শ্যামল সুন্দরী (৩৭), পিতা-ডিব্বা, সাং-আগলা, ২৯। সাগর ওরফে আবু (৪০), পিতা-মৃত সিরাজ কমান্ডার, সাং-দিঘীরপাড়, ৩০। আলাউদ্দিন (৬০), পিতা-অজ্ঞাত, সাং-বায়া, ইউপি-বাহা, ৩১। বক্কর (২০), পিতা-মানিক, সাং-তেলেঙ্গা, ইউপি-কৈলাইল, ৩২। দ্বীন ইসলাম (৫০), পিতা-অজ্ঞাত, সাং-বায়া, ইউ-বাহা, ৩৩। বাহার (৪০), পিতা-ফইমুদ্দিন, সাং-তেলেঙ্গা, ইউপি-কৈলাইল, ৩৪। ফয়সাল (৩০), পিতা-শেখ ধনু, সাং-দক্ষিন চৌকিঘাটা, ইউপি-বাহা, ৩৫। সালেহ আহম্মদ স্বপন (৪২), পিতা-মোবারক হোসেন, সাং-মেলেং, ইউপি-কৈলাইল, এ/পি সাং-কাশিমপুর, ইউপি-কলাকোপা, ৩৬। শেখ নুরুল ইসলাম সাকিল (৪৩), পিতা-অজ্ঞাত, সাং-হাসনাবাদ, ইউপি-বান্দুরা, ৩৭। শামীম মির্জা (৩৪), পিতা-অজ্ঞাত, সাং-ভাওয়ালিয়া, ইউপি-যন্ত্রাইল, সর্ব থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি