ঢাকাSunday , 1 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মহিলা সুরক্ষার জন্য হেল্প লাইন প্রকাশ করলেন জেলা পুলিশ

Link Copied!

৩১ শে আগস্ট শনিবার, পূর্ব মেদিনীপুরের তমলুকে, আর জি করের ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি, জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো,

#New_Classic_Event_Management

শনিবার তমলুকের নিমতৌড়িতে, পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে, মহিলা সুরক্ষার জন্য, একটি বিশেষ whatsapp ও কল নম্বর প্রকাশ করলে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯, এই নাম্বারটি whatsapp এবং কল পরিষেবা রয়েছে ‌। আজ থেকেই এই পরিষেবা চালু থাকবে। এবং ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে।।

মহিলা সুরক্ষা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে , সেই সাথে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর ,মন্দারমনি ,হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে।


গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। পাশাপাশি স্বয়ংসিদ্ধা নামে এক লেটার বক্স তৈরি করা হয়, যে বক্সগুলি স্কুলের মধ্যে রাখা থাকবে। যেখানে সমস্যা নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা বা শিক্ষিকা শিক্ষক মনের কথা অভিযোগ আকারে জানাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি