ঢাকাFriday , 30 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা – আশফাক

Link Copied!

শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অরাজকতা নয়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। অরাজকতা সৃষ্টিকারীকে প্রশাসনের হাতে তুলে দেয়ার হুশিয়ার করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, আমাদের সকলের খেয়াল রাখতে হবে কেউ যেন দলের পরিচয়ে শিক্ষার পরিবেশ নষ্ট পরতে না পারে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অরাজকতা সহ্য করবো না।


আবু আশফাক বলেন, কোন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কোন অভিযোগ শুনবো না। যদি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে অন্যায় কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নবাবগঞ্জে কয়েকটি মিশনারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমি ঢাকা বিভাগের বিশপের সাথে কথা বলে দ্রুত বিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য কথা বলেছি। আমরা চাই নবাবগঞ্জে কোন বিদ্যালয় বন্ধ থাকবে না।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি কোন সম্পদ নষ্ট করবেন না। এগুলো আপনার আমার টাকায় নির্মান করা। যদি কোন ব্যক্তি অন্যায় কাজ করে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারাই ব্যবস্থা নিবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এতে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি