ঢাকা নবাবগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা শেখ হাসিনার সকল সহযোগীদের বিচার করতে হবে বলে হুশিয়ারী দেন। বন্যার্তদের সহযোগিতা দেশ ও ইসলাম রক্ষায় শাহাদত বরণ কারী সকল ছাত্র জনতার স্বরণে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবাবগঞ্জ শাখার আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১০ টা ৩০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে ভারতীয় আগ্রাসন নীতির তীব্র প্রতিবাদ জানান। স্বরণ সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির
হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব বলেন,সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান সহ স্বৈরাচার হাসিনা সরকারের সকল সহযোগীদের দ্রুত বিচার করতে হবে বলে তিনি হুশিয়ারী দেন।
এছাড়া রাজধানী ঢাকার শাপলা চত্বরে নিহত হেফাজতে ইসলামের যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাঁদের হত্যার বিচার করতে হবে। আমরা রাজনীতি করি না। আল্লাহ ও তাঁর রাসূলের আইন মেনে চলি। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ পীর,আলেম,অলি মাশায়েকদের দেশ। আমরা আপনাদের কে বলতে চাই
এই দেশের মুসলিম,হিন্দু,খৃষ্টান বৌদ্ধ ধর্মের মানুষ সকলে মিলে মিশে বাস করে। তাঁরা আপনাদের তাঁবেদারি মানবে না। সভায় উপস্থিত আলেম উলামাগন ভারতের পণ্য বয়কটের আহবান জানিয়ে এসময় স্লোগান দিতে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন,
মুফতি মিজানুর রহমান কাসেমী,মাওলানা নূর হুসাইন কাসেমী, মুফতি ইব্রাহিম খলিল,মুফতি আল আমিন, মুফতি রইচ উদ্দিন, মুফতি মাহবুবুর রহমান সহ হেফাজতে ইসলাম বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।