ঢাকাTuesday , 27 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পশ্চিম মেদনীপুরের নারায়ন গড়ে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

Link Copied!

২৬ শে আগস্ট সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের ক্যানেল থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার কোতাই গড় পেট্রোল পাম্পের কাছে।।

#New_Classic_Event_Management

এদিন সকালে রাস্তার ধারে ক্যানেলে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকার মানুষজন, খবর দেয়া হয় নারায়ণগড় থানায় ও ওই ব্যক্তির পরিবারদের, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অচেতন দেহ উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন,

পুলিশ জানিয়েছেন মৃত ব্যক্তির নাম ভদ্রেশ্বর মাহালি ,বয়স ৬৯ বছর, বাড়ি নারায়ণগড় থানার কোতাইগড়ের বাসুদেবপুর গ্রামে, স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজ শুরু করে।


পরে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ ক্যানেল থেকে পাওয়া যায়, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ,খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়নগড় থানার পুলিশ। এ রকম একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তর রিপোর্ট আসার পর জানা যাবে কিভাবে মৃত্যু ওই হল ব্যক্তির।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি