ঢাকাMonday , 19 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

Link Copied!

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান। রোববার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হতে থাকে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায়।

একপর্যায়ে আব্দুল মান্নান ব্যক্তিগত সমস্যা কারণ হিসেবে দেখিয়ে পদত্যাগ করেন।


নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কাজী মেহেদী হাসান তপু জানান, দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি সকল ক্ষেত্রেই দুর্নীতি করেছেন। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছেন

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি