ঢাকাWednesday , 14 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার-নবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

Link Copied!

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে ঢাকার দোহার-নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠণের নেতা কর্মীরা।

#New_Classic_Event_Management

বিএনপির পূর্বঘোষিত দুইদিনের কর্মসূচি অনুযায়ী প্রথমদিন বুধবার দোহারের জয়পাড়ায় ও নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদমিরানে অবস্থান নেয় বিএনপির নেতা কর্মীরা। এসময় সারাদেশের ন্যায় যারা দোহার-নবাবগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতা কর্মীরা।

বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য করে বলেন, জালিম সরকারের আমলে তাদের দোসররা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। দেশ মুক্ত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।


আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস,এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস,এম কুদ্দস,সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক রুবিনা রাজসহ বিএনপির অঙ্গসংগঠণের অন্যান্য নেতা কর্মীরা।

আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ, সকল ইউনিয়নের নেতা কর্মী সহ বিএনপির অঙ্গসংগঠণের অন্যান্য নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি