ঢাকাSaturday , 10 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আত্মবলিদান দিবস পালিত

Link Copied!

৯ই আগস্ট, এই দিনটিতে লাখো লাখো মানুষের যোগদানে ভারতছাড়ো আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়। ব্রিটিশ পুলিশ নিসংসভাবে দমন পিরন চালান আন্দোলনকারীদের উপর, এতে অনেকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করতে হয় মাতঙ্গিনী হাজরা সহ বিনয় বাদল দীনেশ কে। দেশের জন্য প্রাণ দিয়েছেন এই বীর যোদ্ধারা।

#New_Classic_Event_Management

১৯৪২ সালে ৮ই আগস্ট গান্ধীজি মুম্বাইয়ে গভীর রাতে ভারতছাড়ো আন্দোলনের ডাক দেন, ৯ই আগস্ট ১৯৪২ সালকে সমগ্র ভারতবাসী আত্মৎসর্গ দিবস বা আত্মবলিদান দিবস হিসেবে পালন করে আসছে।।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাই আজকের দিনটিকে আত্ম বলিদান দিবস হিসেবে পালিত করেন, এবং রাইটার্স বিল্ডিং এর সামনে শহীদ বিনয় বাদল দিনেশের মূর্তিতে এবং কলকাতা ময়দানে অবস্থিত বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানান মাননীয়া মন্ত্রী শশী পাঁজা মহাশয়া।


যারা দেশের জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন , যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, সেই সকল বীর যোদ্ধাদের মনে রাখা উচিত, ‌ আমরা তাই এই দিনটিকে ভুলিনা, বীর যোদ্ধাদের স্মরণ করে আসছি, তারা সবার মাঝে অমর হয়ে আছেন ও থাকবেন চিরকাল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি