ঢাকাFriday , 2 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। নবাবগঞ্জে নিউ লাইফ মেডিকেলে ভুল চিকিৎসায় ও কতৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু। নবাবগঞ্জ উপজেলা সদরে বেসরকারি ক্লিনিক ‘নিউ লাইফ মেডিকেল সার্ভিস সেন্টার’-এ শুক্রবার এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নবজাতকের বাবা ইমরান হোসেন অভিযোগ করে বলেন, ডা. শামীমা নাসরিনের অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমার স্ত্রী শারমিন গর্ভবতী থাকায় গত সোমবার ওই ক্লিনিকে ডা. শামীমা নাসরিনকে দেখাই। তিনি সিজারের পরামর্শ দেন। এরপর শুক্রবার সকালে ক্লিনিকে আসার পর সিজার করা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক শামীমা নাসরিন বলেন, বাচ্চার অবস্থা বেশি ভালো না। পরে তিনি নিজেই শিশু বিশেষজ্ঞকে নবজাতক দেখান।’

এই ক্লিনিকের শিশু বিশেষষ্ণ ডা. চৌধুরী মোহাম্মাদ ফোয়াদ গালিব বলেন, নবজাতকের যে পরিমাণ  নিঃশ্বাস নেওয়ার কথা তা ছিল না। এরপর ২০ মিনিট পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে টিউব স্থাপন করে চিকিৎসা প্রদান করেও হার্টবিড বাড়ানো সম্ভব হয়নি।


নিউ লাইফ মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল  হোসেনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, নিউ লাইফের পরস্পর দুটি মৃত্যুর ঘটনা আমি শুনেছি। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ সিজার বন্ধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহে এই নিউ লাইফ মেডিকেলে কৈলাইলের দড়িকান্দা গ্রামের বাসিন্দা তানিয়া আক্তারকে সিজারের পর তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি