ঢাকাSunday , 28 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ছয়

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর এক নায়েবে আমিরসহ ছাত্র শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আমীনুল ইসলাম।

#New_Classic_Event_Management

গ্রেপ্তাররা হলেন- জামায়াতে ইসলামী নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানার ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আমান (২৩), সেক্রেটারি শাহরিয়ার মুরসালিন অনিক (২১), অর্থ বিষয়ক সম্পাদক তামিম ইউসুফ (১৯), সাথী সদস্য জাকির হোসেন (২১) ও তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা (২০)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কৌটা আন্দোলন ইস্যু করে রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কাশিমপুর এলাকার শামসুল ইসলাম খানের বাড়িতে কয়েকটি রুম ভাড়া নিয়ে নিজেদের অফিস বানিয়ে সেখানে বসে নবাবগঞ্জের বিভিন্ন সরকারি স্থাপনায় অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য গোপন বৈঠক করছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সে তথ্যের ভিত্তিতে মো. হারুন অর রশিদ সহ ৬ জনকে গ্রেপ্তার করে।


এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে কাচের বোতল দিয়ে তৈরি ৭টি পেট্রোল বোমা, লোহার তৈরি ৩টি শাবল, বাঁশের ১৫টি লাঠি, বিভিন্ন সাইজের ৯টি লোহার রড, দুইটি ল্যাপটপ, ইসলামী উগ্রবাদী লেখা ১৪৬টি বই, একটি পুরাতন মোটরসাইকেলসহ বিভিন্ন রেজিস্ট্রার উদ্ধার করা হয়েছে।

অতিরিক্তি পুলিশ সুপার আমিনুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। রবিবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি