টাঙ্গাইলের মির্জাপুর পৌর ও উপজেলা শাখার বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা,দোয়া মাহফিল হয়েছে।(২৪ শে জুন)সোমবার বিকেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি,মির্জাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার মোবারক হোসেন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,৭ নংওয়ার্ড় বিএনপি সভাপতি কামাল হোসেন,৮নংওয়ার্ড় বিএনপির সভাপতি বদর উদ্দিন,সাধারণ সম্পাদক অতুল সাহা,১নংওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক মোঃসেলিম মিয়া,হাসিবুজ্জামান শাহিন সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জাপুর উপজেলা যুবদল,পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু,মির্জাপুর উপজেলা যুবদল নেতা মোশারফ হোসেন মনি,কৃষক দলের আহব্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সাকু সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক শহীদুর রহমান শহীদ,
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।