ঢাকাSaturday , 1 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সপ্তম দফা ভোটের শুরুতেই, বিভিন্ন জেলায় উত্তেজনা ও বিভিন্ন অভিযোগ

Link Copied!

১লা জুন শনিবার, আজ শেষ ও সপ্তম দফা ভোট।, আজকের ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই, কলকাতা সহ বিভিন্ন জেলায় বুথে বুথে গন্ডগোল, মারধরে অভিযোগ ও ছাপ্পা ভোটের অভিযোগ একে একে উঠে আসছে। এমনকি কিছু বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলেও অভিযোগ উঠেছে। এমনকি বেশকিছু বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ,

#New_Classic_Event_Management

এক….যাদবপুর বিধানসভার ১০১ নম্বর ওয়ার্ডের অভিযান ক্লাবে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ।

দুই…. টালিগঞ্জ বিধানসভার ১১২ নম্বর ওয়ার্ডে অবাধ ভোট হচ্ছে, কোন কেন্দ্রীয় বাহিনীর দেখা নাই।।


সপ্তম দফা ভোটের শুরুতেই, বিভিন্ন জেলায় উত্তেজনা ও বিভিন্ন অভিযোগ

তিন…. বরানগরের বেশ কিছু এলাকায় ভুয়ো ভোট কে কেন্দ্র করে উত্তেজনা, বিরোধীদলের প্রতিবাদ। লোকসভার বিরোধী বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ জানালেন,

চার…. সোনারপুর দক্ষিণ নবতারা হাই স্কুল ১৪৬ পার্টে এখনো ভোট বন্ধ, ভোটাররা বাড়ি চলে যাচ্ছেন ,

পাঁচ…. ডায়মন্ড হারবারে ভোটের নামে প্রহসন, নির্বাচন কমিশন নির্বাক দর্শক, হোয়াটসপ ও মেইল করেও কোন উত্তর মেলেনা।

ছয়…. ৯৯ নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠে আসে, বাণী ভবন বয়েজ স্কুলে, টিএম সি কন্যাশ্রী এনভেলপ করে মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছেন।,

সাত… কসবা তিলজলয় অভিযোগ ৯৫,৯৭,৯৮ বুথে তৃণমূলের মহিলারা, ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন।

আট…. বাগপোতা জি এস এফ পি স্কুলের সামনে সিপিআইএম ইলেকশন এজেন্ট, প্রস্তাব চ্যাটার্জির গাড়ি ভাঙচুর।

নয়… বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ১৮৫ ও ১৮৬ তে মেশিন গন্ডগোলের ফলে ভোট শুরু হতে দেরি।

দশ..যাদবপুর বিধানসভার একশো নয় নম্বর ওয়ার্ডে ,শহীদ স্মৃতি কলোনীতে সাধন গায়েন আক্রান্ত।

এগারো… ভাঙ্গরের ঘোঁজের মাঠ এলাকায় সিপিআইএমের এজেন্ট মহম্মদ সিরাজকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

বারো…. টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের নাকতলা শিশুভারতী স্কুলে, পার্ট ২৬০ এ বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, প্রথমবার ঢুকতে গেলে শাসানো হয় এবং দ্বিতীয়বার ঢুকতে গেলে মার ধরে হুমকি দেয়া হয় বলে অভিযোগ।

তেরো… যাদবপুর বিধানসভার একশো নয় নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর এর বুধের হাট স্কুলের বিভিন্ন পার্টে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ।

চৌদ্দ…. যাদবপুর বিধানসভার ১০৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর পূর্বাশা ১৪৭ নম্বর পার্ট এ বুথ এজেন্টকে মুক্ত করতে এসে অনির্মার গাঙ্গুল কে ঘিরে বিক্ষোভ শতাধিক তৃণমূলের,।

পনেরো… ভাঙ্গড়ের সাতুলিয়া হাই মাদ্রাসার ৭০,৭১ সাতুলিয়া ফ্রি প্রাইমারী ৭২,৭৩,৭৪, সহ সারা অঞ্চল জুড়ে তান্ডব ও ব্যাপক বোমাবাজী।

ষোল…. বিরোধীদের অভিযোগ সমস্ত বুথে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, এমনকি বিভিন্ন বুথ থেকে এজেন্টদের বার করে দেয়া হচ্ছে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ।

সতেরো… তৃণমূল লোকসভার প্রার্থী সায়নী ঘোষ মন্দিরে পুজো দিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হলে জানান, ভোট সুষ্ঠু ও শান্তি ভাবে হোক, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিক, এরপর তিনি তার এলাকার বুথে পরিদর্শনে যান ও ভোট দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি