ঢাকাSaturday , 20 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সভা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার দুপুরে দেড়টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভায় চিকিৎসক, সাংবাদিক, সুশিল সমাজ, ক্লিনিক মালিক, পল্লী চিকিৎসক, এনজিও কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, রোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি হলো উন্নয়নের প্রতিবন্ধকতা। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির শিকর ছড়িয়ে পড়েছে। তাই প্রথমে নিজের আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা, দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থানের মতামত তুলে ধরেন। সেই সাথে দুর্নীতি থেকে নিজেকে সরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করা হয়।


নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহমেদ, উপজেলা ক্লিন্কি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম নাসির উদ্দিন ও বিপ্লব ঘোষ, সাংবাদিক সাহিদুল হক খান ডাবলু, খালিদ হোসেন সুমন, শাহীনুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি