ঢাকাTuesday , 12 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে চিলি চাইনিজে পঁচা-দুর্গন্ধযুক্ত খাবার বিক্রি

Link Copied!

ঢাকার দোহার উপজেলার প্রধান ফটকের সামনে চিলি চাইনিজ রেস্টুরেন্টে পঁচাবাসি ও দূর্গন্ধযুক্ত খাবার বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

#New_Classic_Event_Management

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে চিলি চাইনিজে খাবার খেতে এসে ৮ নারী পুরুষ এ অভিযোগ করেন। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে এর সত্যতা পাওয়া যায়।
ভূক্তভোগী মশিউর রহমান (উদ্যম) বলেন, আমি ও আমার আত্মীয়সহ ৭জন জয়পাড়া চিলি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে যাই। ওয়েটার খাবার নিয়ে আসার পর খাবার থেকে দেখি পঁচা দূর্গন্ধ বের হচ্ছে। বিষয়টি ওয়েটারকে জানালে আমাদের খাবার পরিবর্তন না করে আমাদের সাথে অশালীন আচরণ করেন তিনি। এতে আমাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

রেস্টুরেন্টের ম্যানেজার এরশাদ অভিযোগ শিকার করে বলেন, মানুষ মাত্র ভুল হয়। আমাদেরও ভুল হয়েছে। এসময় বিএসটিআই এর অনুমোদন, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্টিফিকেটসহ সকল কাগজ আছে বলে জানান ম্যানেজার। কিন্তু কোন প্রকার কাগজ দেখাতে পারেনি চাইনিজ কতৃপক্ষ। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ছড়িয়ে পরলে ভোক্তভোগী অনেকে চিলি চাইনিজের বিষয়ে নিন্মমানের খাবার ও পরিবেশ নিয়ে অভিযোগের কথা জানান।


এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, আমি সদ্য দোহারে যোগদান করেছি। পরবর্তীতে আমাদের নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিতে অভিযান পরিচালনা কালে বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি