ঢাকাWednesday , 9 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জয়পুরহাটে ২৫ বছর পর হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

Link Copied!

জয়পুরহাটে প্রবাসী মমতাজুর রহমান হত্যা মামলার প্রায় ২৫ বছর পর এক জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

#New_Classic_Event_Management

দন্ড প্রাপ্ত শহীদুল ইসলাম (৫৪) আক্কেলপুর উপজেলার পাঠান ধারা গ্রামের মৃত আফেজ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবি নৃপেন্দ্র নাথ মন্ডল জানান,আক্কেলপুর উপজেলার পাঠানধারা গ্রামের মমতাজুর রহমান ৭ বছর প্রবাসে থাকার পর নিজ বাড়িতে আসেন। ১৯৯৮ সালের ২৫ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েন।


সে রাতে কয়েকজন চোর দেয়াল কেটে তার বাড়িতে প্রবেশ করলে তার সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুড়ি আঘাত করে পালিয়ে যায় চোরেরা। গুরুতর আহত মমতাজুর কে হাসপাতালে নিলে পরের দিন তিনি মারা যান।

এঘটনায় নিহতের ছেলে রশিদুল ইসলাম ওই বছর ২৭ ডিসেম্বর আক্কেলপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে ৪ জনকে খালাশ ও একজন কে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামী শহীদুল আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি