ঢাকার নবাবগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের চালনাই চকে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আ.হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,বান্দুরা ইউনিয়নের চালনার চক এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটর সাইকেল আরোহীর হেলমেট পরিধান ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ১জনকে ৪ হাজার টাকা জরিামান করেন
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মোটর সাইকেল চালক ও আরোহীদের কে লাইসেন্স ও হেলমেট পরিধান ছাড়া মোটর সাইকেল না চালানোর জন্য সতর্ক করেন।
এছাড়া নিবন্ধন ও লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একই এলাকার ভিলেজ গার্ডেন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেল পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করতে বলা হলেও ভিলেজ গার্ডেন হোটেল বিষয়টি কর্নপাত করেনি। এছাড়া রেস্টুরেন্টটি কে খাবারে খোলা বাজারের নিম্ন মানের তেল ব্যবহার না করা ভাজা পোড়ার ক্ষেত্রে একই তেল বার বার ব্যবহার না করার জন্য সতর্ক করা ও হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আ. হালিম।