ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চুলার ধোঁয়া ঘরে ঢোকার জেরে ঝগড়ায় এক প্রতিবেশীর মৃত্যু

অনলাইন ডেস্ক
November 23, 2022 11:06 pm
Link Copied!

নওগাঁর আত্রাইয়ে রান্নার চুলার ধোঁয়া ঘরে ঢোকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আলমগীর হোসেন (৪০) নামে প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

এই ঘটনায় মঙ্গলবার বিকালে নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার সকালে আত্রাই উপজেলার ব্রজপুর খন্দকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।


পুলিশ জানায়, ওই গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের পরিবার প্রতিবেশী আখতার হোসেনের বাড়ির দেয়াল ঘেষে চুলা স্থাপন করে রান্না করে আসছিলেন। ওই চুলার ধোঁয়া জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। আখতারের অভিযোগ, ওই ধোঁয়ায় তার চালের টিন নষ্ট হচ্ছে এবং তারা ঘরে বসবাস করতে পারছে না। চুলাটি বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা দাবি করে আসছিলেন।

এই ঘটনার জের ধরে এর মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আখতার ও তার পরিবারের সদস্যরা আলমগীর হোসেনের পথ রোধ করে বেদম মারপিট করে। এসময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে আসলে আখতার ও তার লোকজন পালিয়ে যায়।

পরে আলমগীরকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর থেকে আখতার ও তার লোকজন পলাতক রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে নিহতরে স্ত্রী নাজমা খাতুন বলেন, “মাস খানেক আগে ওই চুলা নির্মাণ করে রান্নার কাজ করে আসছিলাম। ধোঁয়ায় তাদের ক্ষতি হচ্ছে জানালে আমরা কয়েকদিনের মধ্যে চুলা অন্যত্র সরিয়ে নিব বলে জানাই। কিন্তু তার আগেই আমার স্বামীকে তারা পিটিয়ে হত্যা করল। আমি এর সুষ্ঠ বিচার চাই।”

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন, নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি