ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্বের চতুর্থ রোগী এইচআইভি মুক্ত হলেন

Link Copied!

১৯৮০ এর দশক থেকে শরীরে এইচআইভি বয়ে বেড়ানো এক ব্যক্তি সম্পূর্ণ সেরে গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বের মাত্র চতুর্থতম ব্যক্তি হিসেবে তার শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে গেছে।

#New_Classic_Event_Management

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র্রের ক্যালিফোর্নিয়ার ওই রোগী এইচআইভি ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। ব্লাড ক্যান্সার লিউকেমিয়ার চিকিৎসার জন্য তার বোন ম্যারো ট্রাসপ্ল্যান্ট করা হয়েছিল।

প্রাকৃতিকভাবে এইচআইভিপ্রতিরোধী একজন দাতার বোন ম্যারো ওই রোগীর শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল।
সুস্থ হয়ে ওঠা ৬৬ বছর বয়সী ওই রোগীর অবশ্য পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে ওই ব্যক্তি এইচআইভির ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন, ভাইরাসটি তার শরীরে আর না থাকায় অনেক খুশি হয়েছেন।


তিনি জানিয়েছেন, এমন দিন দেখতে পারব, এটা কখনো চিন্তা করতেও পারিনি। অন্য অনেকের মতো ১৯৮৮ সালে আমার এইচআইভি ধরা পড়ার পর আমি ভেবেছিলাম- এটি মৃত্যুদণ্ড। আমি কখনই ভাবিনি, আমার শরীরে এইচআইভি আর থাকবে না এবং আমি সেই দিনটি দেখার জন্য বেঁচে থাকব।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীকে থেরাপি দেওয়া হয়েছিল। তবে তা এইচআইভির জন্য নয়। ৬৩ বছর বয়সে তার ব্ল্যাড ক্যান্সার ধরা পড়ে। পরে তার মেডিকেল টিম ক্যান্সারযুক্ত রক্তকণিকা প্রতিস্থাপনের জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেয়। কাকতালীয়ভাবে একজন দাতা পাওয়া যায়; যিনি প্রাকৃতিকভাবেই এইচআইভিপ্রতিরোধী ছিলেন।

এর আগে ২০১১ সালে বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে জার্মানির টিমোথি রে ব্রাউন নামের এক রোগী এইচআইভি মুক্ত হয়েছিলেন। এরপর গত তিন বছরে বিশ্বে আরো তিনজন এই ভাইরাস থেকে মুক্তি পেলেন।
সূত্র: বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি