ঢাকাThursday , 14 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এইচএসসি পরিক্ষার্থীদের জন্য আসলো মন প্রাণ উজার করা সুখবর

Link Copied!

বর্ধিত সময় শেষে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানোর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যে আলিম পরীক্ষার ফরম পূরণের সময় দ্বিতীয় দফা বৃদ্ধি করেছে। আর ঈদের পরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা আসছে সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলো থেকে। ঈদের পর আরও ‘সপ্তাহখানেক’ ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার বিকেলে ‌শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার,এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানো হচ্ছে। ঈদের পর এ ঘোষণা আসবে। পরীক্ষার্থীরা ঈদের পর এক সপ্তাহের মত ফরম পূরণের সুযোগ পাবেন।


এদিকে চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। প্রথম দফায় সময় বাড়ানোর পর গতকাল বুধবার পর্যন্ত আলিম পরীক্ষার্থীদের

ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিলো। কিন্তু সে সময় ফের ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ২৬ জুলাই পর্যন্ত আলিম পরীক্ষার ফরম পূরণের ফি অনলাইনে জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

এদিকে গতকাল বুধবার প্রথম দফার বর্ধিত সময়ে এইচএসসির ফরম পূরণের সুযোগ শেষ হয়ে। এদিকে চলমান বন্যা পরিস্থিতিসহ নানা কারণে যেসব পরীক্ষার্থী এখনো পূরণ করতে পারেননি তাদের ঈদের পর আবারো সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে।

এদিকে আগামী ২২ আগস্ট ‌থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আগামী অক্টোবর মাসে এইচএসসি ্‌পরীক্ষা শুরু করতে চাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

যদিও গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি

এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বন্যায় অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর পরীক্ষার সময়সূচী চূড়ান্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি