ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বুড়িরহাট বিওপি এলাকার ছুড়ার রাবার বুলেট লেগে গৃহবধূ আহত

Link Copied!

বুড়িরহাট বিওপি এলাকার ছুড়ার রাবার বুলেট লেগে গৃহবধূ আহত

#New_Classic_Event_Management

স্টাফ রিপোর্টার;
লালমনিরহাটের কালীগঞ্জ সিমান্তে নিজস্ব (বাংলাদেশী) জমিতে গাছ কর্তন করতে গিয়ে ভারতীয় বিএসএফ এর ছুড়া রাবার বুলেটের ছিটা লেগে এক গৃহবধূ আহত হয়েছে। রবিবার (১০ জুলাই) বিকেল ৪ টা দিকে উপজেলার বলাইরহাট সিমান্তে বুড়িরহাট বিওপি এলাকার ৯১৬ (সাব পিলার) সিমানায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম রেনুকা রানী, তিনি গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের শ্রী ধজেন চন্দ্রের স্ত্রী।আহত গৃহবধূর স্বামী ধজেন চন্দ্র জানান, বিকেলে আমার ঘর মেরামতের প্রয়োজনে ছেলে ও স্ত্রী নিজস্ব জমিতে থাকা গাছ কাটতে গিয়েছিলো। গাছকাটার সময় হঠাৎ বিএসএফ রাবার বুলেট মারে এতে আমার ছেলের কোনো ক্ষতি না হলেও আমার স্ত্রীর ডান পায়ের পাতায় লেগেছে। বর্তমানে সে আমার বাড়িতেই চিকিৎসাধীন আছে।
ছেলে সনজিৎ জানায়, মালদল নদীর পারে তাদের লাগানো গাছ কাটতে গিয়ে কাজে মনোযোগী থাকায় আশপাশের শব্দ শুনতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ বিকট শব্দে কিছু একটা ছুড়ে এতে তার কিছু না হলেও তার মায়ের পায়ে আঘাত লেগেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন রেনুকা।

স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলে আসে এবং ভারতীয় বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করেছে। তবে বিষয়টি নিয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ কথা বলতে রাজি নি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি