ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক

Link Copied!

বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ‘কুড়েঘর’ ব্যান্ডের তরুণ গায়ক তাশরীফ খান। গত ১৩ জুন থেকে সিলেটের বানভাসি মানুষদের সহায়তা করা এ গায়ক ফেসবুক লাইভে আহ্বান জানিয়ে এ পর্যন্ত প্রায় দেড় কোটি তুলেছেন।

#New_Classic_Event_Management

এই তাশরীফ খান অভিযোগ এনেছেন সিলেটের একটি জায়গায় চা খেতে গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন তিনি, খেয়েছেন ধমকও।

ফেসবুক লাইভে এসে তরুণ এ গায়ক সে ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে, “সারা দিন কাজ করার পর গতকাল আড়াইটার দিকে সিলেটের একটি জায়গায় আমরা লাল চা খাচ্ছিলাম। এরপর পুলিশের একটা গাড়ি এলো। পুলিশের একজন অফিসার মোটামুটি ধমকের স্বরেই বললেন, ‘আপনারা কোথাকার? এখানে কী করতেছেন?’ আমি বললাম, স্যার আমরা এখানে ত্রাণ দিতে এসেছি ঢাকা থেকে। আপনাদের সিলেটের জন্যই কাজ করতেছি। আমরা চা খেয়ে এখান থেকে চলে যাব। এরপর আমাকে সরাসরি ধমক দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে, ‘চলে যান এখান থেকে।’


গায়ক আরও যুক্ত করেছেন “এরপর আমি তাঁকে বলেছি, স্যার দয়া করে কোনো নাগরিককে এভাবে ধমক দেবেন না। সিলেট বিপদে আছে। আমরা সিলেটের জন্য কাজ করতে এসেছি। আমরা এখানে চুরি-চামারি করতে আসিনি। আমি উনাকে রিকোয়েস্ট করে বলেছি, স্যার চা শেষ করে আমি চলে যাব। তারপর আমাকে কী বলা হয়েছে শুনুন—তখন আমাকে আঙুল তুলে বলা হয়েছে, ‘এখন তো ভালো করে বলেছি, এরপর খারাপ করে বলব। এক্ষুনি চলে যান এখান থেকে।’ এ কথাটা শোনার পর আমি একটা শব্দও করি নাই।”

লাইভে সেই পুলিশ সদস্যের উদ্দেশে তাশরীফ বলেন, ‘স্যার দয়া করে এ সময়টাতে আপনারা একটু পাশে দাঁড়ায়েন। আমাদের পারলে একটু সাহস দিয়েন। আমাদের সাহসটা খুব দরকার। আপনারা সাথে থাকলে আমাদের মন, আমাদের কাঁধটা অনেক ভারী হয়ে যায়।’

তাশরীফ খান বর্তমানে তাঁর দল নিয়ে ১২ হাজার পরিবারকে সহায়তা করার জন্য কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি