ঢাকাFriday , 18 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জুড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

Link Copied!

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজ পর্যন্ত অবাধ বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্তিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিলের দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েবসহ অনেকে।

বক্তারা অবিলম্বে বালু মহাল স্থায়ীভাবে বাতিল এবং ড্রেজার মেশিন বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি