ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দরজা খুলে রেখে ‘ধর্মসভায়’ স্বামী, ঘরে ঢুকে স্ত্রীকে স্কুলছাত্রের ধর্ষণ

Link Copied!

সিরাজগঞ্জের কাজিপুরে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলশ। বুধবার (৩০ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

#New_Classic_Event_Management

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, স্কুলছাত্রের বাড়ি বগুড়া জেলার ধুনটে। সে কাজিপুরের মাইজবাড়ীতে তার নানাবাড়িতে থেকে পড়ালেখা করে।

মঙ্গলবার রাতে মাইজবাড়ূীতে ধর্মসভা চলছিল। এলাকার সবাই ধর্মসভা নিয়ে ব্যস্ত। শারীরিক প্রতিবন্ধী নারীর স্বামী ঘরের দরজা খুলে রেখে ধর্মসভাস্থলে যান। রাত ৩টার দিকে বাড়ির পাশের ওই স্কুলছাত্র ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে।
এ ঘটনায় বুধবার দুপুরে ধর্ষণের শিকার নারীর মা বাদী হয়ে স্কুলছাত্রকে আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি