ঢাকাSaturday , 5 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণবিচ্ছিন্ন বলে মিছিলে বাধা দিচ্ছে সরকার: নুর

Link Copied!

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবারের মিছিলে পুলিশের বাধা সরকারের জনবিচ্ছিন্নতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সকালে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সম্মেলনে নুরুল হক নুর হামলাকারীদের যথাযথ বিচারের দাবি জানান।

#New_Classic_Event_Management

এর আগে, শুক্রবার বিকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে মৎস্য ভবনের দিকে ঘুরে যায়। পরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটটের সামনে শুরু হয় সংঘর্ষ।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নুর।
পরে প্রেসক্লাব হয়ে কাকরাইল মোড়ে এসে অবস্থান নেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখেন তারা।


এ মিছিল নিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আমরা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাই।

এদিকে জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ।

শনিবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবারের মিছিলে পুলিশের বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নুর বলেন, মিছিলে রমনা জোনের পুলিশ ও সাদা পোশাকের লোকজন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা করে।

এছাড়াও সরকার দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয়। এতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হন।

এ সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়েরও হুমকি দেন নুর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি